{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

গালির জবাবে দোয়া হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পি.এম.
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গালির জবাবে গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করা উচিত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের প্রতি অনুরোধ-জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।
 
তিনি আরও লেখেন, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।

শেষে তিনি লেখেন, ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর উপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
ছবি: সংগৃহীত
জামায়াতের মতো মোনাফেক দল আর জন্মায়নি: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত
এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ