• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

পাংশায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
মো. বাহারাম হোসেন। ছবি: ভিওডি বাংলা

আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৫ উপলক্ষে পাংশা পৌরবাসীসহ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সভাপতি এবং পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. বাহারাম হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মো. বাহারাম হোসেন সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেবে। যুগ যুগ ধরে এভাবেই আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর ঐতিহ্য গড়ে উঠেছে।

তিনি বলেন, আমরা চাই এই দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হোক। এজন্য পাংশা পৌর বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বী এবং সাধারণ মানুষের পাশে থাকবে। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এবারের উৎসব সকলের মিলিত অংশগ্রহণেই পূজা আনন্দমুখর হয়ে ওঠে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করবো পাংশা পৌরবাসী। আমরা চাই আগামী প্রজন্ম এই সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখুক। আপনারা কোনরকম দ্বিধাদ্বন্দ ছাড়াই শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতের মতো এবারও পাশে থাকবে।

পাংশাতে মো. বাহারাম হোসেন একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শারদীয় দুর্গাপূজায় তিনি নিজেও ব্যক্তিগতভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার