• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাতিকে বাড়ি নেয়ার পথে সড়ক দুর্ঘটনায় নানি নিহত

মাদারীপুর প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে নবজাতক নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক নবজাতকসহ চারজন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম (৬২) ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে ইজিবাইকে সাতদিনের নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানি নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজিবাইক পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। মুহূর্তেই ইজিবাইকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাসিমা বেগম।

এ সময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ চারজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নিহত নাসিমা বেগমের জামাতা দুলাল মিয়া বলেন, ‘বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাস চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে নেয়া হবে সবধরনের আইনি ব্যবস্থা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড