• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। পরে জেলা প্রশাসক দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এসময় শেরপুর জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, শেরপুর পৌরসভার প্রশাসক মোঃ শাকিল আহমেদ সহ অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত