• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে  বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
অন্যদিকে, ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ।
 
এ বৈঠকে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটারদের খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আবদুস সালামের
ভোটারদের খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আবদুস সালামের
জামায়াতের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা
রবিউল আলম জামায়াতের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা
কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না
মির্জা আব্বাস : কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না