• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর জনবহুল ইজতাপালাপা এলাকায় একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এ সময় এতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের অন্তত ৩০টি যানবাহন দগ্ধ হয়।

নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শেষে ৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ
হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন