• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

  চট্রগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।

আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচজনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও