• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে 'রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মোঃ ফারুক হোসেন। মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় , অনান্যের মধ্যে বক্তব্য দেন, মামুনুর রশীদ মামুন, এনাম রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। 
এসময় 'জাগো কৃষক সংঘবদ্ধ হও' এই স্লোগান তুলে সকল কৃষককে এক হওয়ার আহবান জানানো হয়। 

জেলার ডিলার সংখ্যা বৃদ্ধি, কালোবাজারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেয়া  এই তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন 'রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত