• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

শাপলা চত্বরের শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামীর শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু হয়েছে। আজ বিকালে হলি উম্মাহ সেমিনার কক্ষে (মোহাম্মাদপুর সাত মসজিদ সংলগ্ন) অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

কামাল উদ্দিন জানান, তারা শহীদ পরিবারে যাদের প্রয়োজন আছে তাদের অর্থ দেবে। প্রতি পরিবারকে মাসিক চলাচলের জন্য প্রয়োজন মাফিক অর্থ দেওয়া হবে। সংগঠনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সহায়তা করা হবে।

তবে এই অংক কম-বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চলতি বছরের ৫ মে দলের জনসংযোগ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সে সময় তারা জানায়, এটি খসড়া তালিকা। যাচাই-বাচাইয়ের পর তালিকা শহীদের সংখ্যা বাড়তে পারে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা