• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। দিনের বাকি সময়েও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে গরম ও আর্দ্রতার কারণে ভ্যাপসা অনুভূতি আরও বাড়তে পারে।

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা দেখা দিলেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে।

তবে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল অবস্থায় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞরা গরমের এ সময়ে পর্যাপ্ত পানি পান, হালকা কাপড় পরিধান এবং সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল