• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

যশোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

য‌শোর প্রতি‌নি‌ধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে সাপের কামড়ে শিশু আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু এবং তার বোন শিশু হালিমা (৮) আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশু আজিম শিশু হালিমা ওই গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা বর্তমানে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া থাকেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই শিশুকে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে এন্টিভেনম না থাকায় পরে চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

অপর শিশু হালিমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হালিমার অবস্থা স্থিতিশীল হলেও তাকে কমপক্ষে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার