• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ইশরাক লেখেন, ‘খুনি হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন ভিপি নুর। কোটা সংস্কার আন্দোলন সূচনাকারীদের প্রধান নেতা ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ/ছাত্র লীগের হাতে বহুবার রক্তাক্ত হয়েছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময় শেষের দিকে তাকে রিমান্ডে নির্যাতন করে যখন কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় তখন দুই কারারক্ষীর ঘাড়ে ভর করে হাঁটতে হয়েছিল।

তিনি লেখেন, আজকে হাসিনা নাই কিন্তু কোথাও কোথাও হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আবারও ভিপি নুর মৃত্যুর মুখোমুখি হতে হলো। সাহসী নেতা নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আমিন।

এদিকে শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবকু পেজে এক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেছেন, ‘লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’

যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় লাল টি-শার্ট পরে গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।

তিনি আরও বলেন, ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ হামলার ভয়াবহতা তুলে ধরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঝিনাইদহ হামলার ভয়াবহতা তুলে ধরলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া
ফ্যাক্ট চেক রামিসার পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ছবিটি ভুয়া
শিশুদের আনন্দঘন মুহূর্তে আবেগাপ্লুত জাইমা রহমান
শিশুদের আনন্দঘন মুহূর্তে আবেগাপ্লুত জাইমা রহমান