• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের জন্য বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের জন্য বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে, আর জনগণও অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ।
 
শুক্রবার (২৯ আগস্ট) বরিশালের শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি। নির্বাচিত সরকারের জন্যই ব্যবসায়ীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। যাতে প্রথম দিন থেকেই দেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।

তিনি বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত গোষ্ঠীর হাতে ছিল। আমরা চাই অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করতে। এজন্য ক্ষুদ্র ও কুটির শিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা করে দিতে হবে।

আমির খসরু বলেন, একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। এতে ওই গ্রাম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ অঞ্চলে সহায়তা দিলে চাহিদা এবং উৎপাদন বহুগুণ বেড়ে যাবে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও জিয়া উদ্দিন হায়দারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস