• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

আজানের শব্দে ‘অসুবিধা’ বলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমে ব্যাঘাত হচ্ছে, এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় খবির সরদার নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে আলমাস সরদারের বিরুদ্ধে। 

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি মসজিদে ভোররাতে মাইকে আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছিল, তাই আলমাস সরদার ইমামকে হুমকি দেয়। মসজিদ কমিটির সদস্যরা বিষয়টি থানায় জিডি করলে অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে, রাতে বাড়ির সামনে খবির সরদারকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার হুমকি দিয়েছিল। পরে জিডি করার পর সে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে খবির সরদারকে হত্যা করেছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, “খবির সরদার আমাদের একনিষ্ঠ কর্মী ও যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।”

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম জানান, খবির সরদারের বুকের ডানপাশে ছুরিকাঘাতের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে।

ওসি মাইনুল ইসলাম বলেন, “খবির সরদারের হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার