• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে খুশি কৃষক-উদ্যোক্তারা

ঝালকাঠি প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ১২:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মৌসুমের শুরুতে ফলন কিছুটা কম হলেও ভালো দামে বিক্রি হওয়ায় খুশি ঝালকাঠির পেয়ারা উদ্যোক্তারা। জেলার খালকেন্দ্রিক বাজারগুলো থেকে প্রতিদিন নৌকাভর্তি পেয়ারা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে প্রায় আট কোটি টাকার পেয়ারা বিক্রির সম্ভাবনা রয়েছে।

‘দক্ষিণের আপেল’ খ্যাত ঝালকাঠির পেয়ারার ভরা মৌসুম এখন চলছে। সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, জগদিশপুর, আঠাসহ প্রায় ১৫টি গ্রামে পেয়ারাকে ঘিরে জমে উঠেছে হাট-বাজার। এর মধ্যে ভীমরুলির খালভিত্তিক বাজার সবচেয়ে বড়, যেখানে প্রতিদিন হাজারো কৃষক, আড়তদার ও ফড়িয়ার ভিড় পড়ে। এখান থেকেই পাইকাররা নৌকায় করে পেয়ারা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।

চলতি মৌসুমে ফলন কিছুটা কম হলেও দাম প্রায় দ্বিগুণ। পাইকারি বাজারে মনপ্রতি পেয়ারা ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষক-উদ্যোক্তাদের মুখে ফুটেছে হাসি।

পেয়ারা উদ্যোক্তা ভবেন্দ্র নাথ হালদার বলেন, “এ বছর ফলন কম হলেও দাম ভালো। মনপ্রতি ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এতে সবাই লাভবান হচ্ছেন।”

স্থানীয় আড়তদার মনোজ হালদার জানান, “মৌসুম শেষে দাম আরও বাড়বে বলে আশা করছি। ফলে কৃষক ও ব্যবসায়ীরা দু’পক্ষই উপকৃত হচ্ছেন।”

ঢাকার কাওরান বাজারের পাইকার ইউসুফ হোসেন বলেন, “প্রতি বছর ঝালকাঠি থেকে পেয়ারা কিনি। আটঘর, কুড়িয়ানা, জিন্তাকাঠী ও ভীমরুলি থেকে সংগ্রহ করে সড়ক ও নদীপথে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করি। তবে ভীমরুলির পেয়ারা সবচেয়ে ভালো মানের।”

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “এ বছর পেয়ারার দাম কৃষকবান্ধব হওয়ায় তারা লাভবান হচ্ছেন। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। মৌসুমে প্রায় আট কোটি টাকার পেয়ারা বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।”

প্রসঙ্গত, চলতি মৌসুমে জেলায় ৪৬২ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ মৌসুমে ৫ হাজার ৬২৬ মেট্রিক টন পেয়ারা উৎপাদনের আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার