• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গড়াই নদীতে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ভ্রাম্যমাণ আদালত রাজবাড়ীর বালিয়াকান্দির গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই ড্রেজার চালকের ৭ দিন করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে। 

গতকাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

অভিযানে মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত