• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ১০:৪০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠান।

মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, ‘সকালে শ্রমিকবাহী লেগুনাটি কারখানার উদ্দেশে রওনা হয়। পথে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং ১২ জন আহত হন।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনাটি থানায় জব্দ করা হয়েছে।’

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার