• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ১০:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ। হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন, আহত হন শতাধিক। তবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

এদিকে আশুলিয়ায় সাতজনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। আসামিপক্ষের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করবেন।

আসামিপক্ষের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর উদ্দেশ্যে মামলাটির দ্বিতীয়বার তদন্ত করা হয় এবং এ জন্য মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ব্যবহার করা হয়েছে।

এর আগে হাইকোর্ট ২০২৩ সালের ১ ডিসেম্বরের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। তবে বিচারিক আদালত ২০১৮ সালে দেওয়া রায়ে বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিল। রায়ের পর মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ