• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চোখের চিকিৎসায় ব্যাংককে গেছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাসও তার সঙ্গে আছেন। ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা আব্বাসের চোখের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ব্যাংকের উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপির এই নেতার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট ঠিক করা হয়েছে। দুইদিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।

আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন সোহেল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস