• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

হোয়াইট হাউসে ফের ‘স্যুট বিতর্ক’, কেন পোশাক গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ০৩:০৩ পি.এম.
প্রেসিডেন্ট ট্রাম্প- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-ছবি সংগৃহীত

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কালো রঙের স্যুটের মতো জ্যাকেট পরে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়ালেন।

রাষ্ট্রীয় সভা বা আন্তর্জাতিক সম্মেলনে সাধারণত জেলেনস্কিকে দেখা যায় দেশীয় প্রতীক খচিত সোয়েট বা পোলো শার্টে, সঙ্গে সামরিক ধাঁচের কালো, ধূসর বা খাকি কার্গো প্যান্ট। তবে গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে কালো সোয়েট শার্ট পরায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আপত্তি জানিয়েছিলেন।  

মঙ্গলবারও একই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এবার জেলেনস্কি স্যুটের মতো জ্যাকেট পরে উপস্থিত ছিলেন। সাংবাদিক ব্রায়ান গ্লেনের প্রশ্নের উত্তরে মজার ছলে জেলেনস্কি বলেন, ‘আপনিও তো আগের মতো একই স্যুট পরেছেন।” জবাবে উপস্থিতরা হেসে ফেলেন, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও মন্তব্য করেন, স্যুটে জেলেনস্কি “ভালো দেখাচ্ছে।’

পোশাকের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যায় না। হোয়াইট হাউসে শিষ্টাচারকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানায়, বৈঠকের আগে হোয়াইট হাউস জেলেনস্কির পোশাকের পরিকল্পনা জানার জন্য ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

জেলেনস্কি ২০২২ সালে নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে প্রথমবার বাণিজ্যিক ধাঁচের স্যুটের মতো জ্যাকেট পরেছিলেন। তখন ট্রাম্প সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, স্যুটের কারণে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কথোপকথন আরও প্রভাবশালী হয়েছিল।

অ্যাক্সিওস লিখেছে, ট্রাম্প দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন বিশ্বনেতার পোশাক ও চেহারায় মর্যাদা থাকা উচিত। আর জেলেনস্কি এই কৌশলটা ভালোভাবে আয়ত্ত করেছেন।

ভিওবি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র