• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

মাদারীপুরে ছাত্রলীগের সহসভাপতি ইকবাল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনি থেকে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজি মামলাও রয়েছে। গ্রেপ্তার ইকবাল একই এলাকার মো. জুলফিকার আলী সরদারের ছেলে।

রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে অভিযান চালিয়ে তার নিজবাড়ি থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। 

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, একমাস আগে কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন।
 
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত