• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ কমলনগরের ৪ জেলে

  কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ১১:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

লক্ষ্মীপুরের কমলনগরের চার জেলে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৯ দিন ধরে নিখোঁজ। ২৫ জুলাই কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তাদের ট্রলার। সেই থেকে পরিবারের প্রতিটি দিন কাটছে আশঙ্কা, অনিশ্চয়তা আর অশ্রুসিক্ত প্রার্থনায়।

নিখোঁজদের একজন কামাল হোসেন (৪০), কমলনগরের চরফলকনের বাসিন্দা। তার ছেলে তানভীর হোসেন বললেন, আব্বা বেঁচে আছেন নাকি মারা গেছেন এখনো বুঝতে পারছি না। আমরা প্রতিদিন আব্বা ফেরার অপেক্ষায় থাকি।

কামালের সঙ্গে একই পরিণতি বরণ করেছেন মধ্য চরফলকনের দিদার হোসেন (৩৮), মো. সেলিম (৫০) ও মো. সোহেল।

দিদারের শ্বশুর আবুল বাসারের চোখে শুধু ভয় আর শূন্যতা মেয়ে আর নাতিদের কান্না থামছে না। ওদের ভবিষ্যৎ কী হবে জানেন না।

ট্রলারটির মালিক রুবেল মাঝি জানান, ১০ জুলাই ১৭ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলেন। ২৫ জুলাই সকালে মহেশখালীর পশ্চিমে গ্যাস পাম্পের অদূরে হঠাৎ ঘূর্ণিঝড়ে তীব্র ঢেউ এর কবলে পড়ে আমরা ১৩ জন কোনোমতে সাঁতরে আরেক ট্রলারে উঠি। কিন্তু কামাল, দিদার, সেলিম ও সোহেল তাদের আর দেখা যায়নি।

এই দুর্ঘটনায় ৮০ লাখ টাকার ট্রলারটিও হারিয়ে গেছে। এলাকা জুড়ে এখন শুধু নিখোঁজ পরিবারগুলোর আর্তনাদ যাদের একমাত্র উপার্জনকারী মানুষগুলো হয়তো গভীর সাগরের অদৃশ্য আঁধারে মিলিয়ে গেছেন।

ভিওডি বাংলা-সালমান ইমন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার