• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

রাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত আরএমপি

রাজশাহী ব্যুরো    ১৩ আগস্ট ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সভায় নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

পুলিশ কমিশনার বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি আরএমপি সর্বাত্মক ভূমিকা রাখবে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বৃহৎ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এজন্য সিসি ক্যামেরা স্থাপন, গেটগুলোর নিরাপত্তা জোরদার এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে কমিশনার বলেন, “যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সবার সহযোগিতা অপরিহার্য।”

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার