• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিশ্বকাপ নিয়ে সর্বাত্মক প্রস্তুত যুবা টাইগাররা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সফরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছিল যুবা টাইগাররা। এরপর জিম্বাবুয়েতে স্বাগতিক দল ও নামিবিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

সিরিজের ফাইনালে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখান রিজান হোসেন। ব্যাট হাতে ৯৫ রান করার পাশাপাশি বল হাতে নেন ৩৪ রানে পাঁচ উইকেট। তাঁর এই অবদান দলকে জয়ের পথে বড় সহায়ক হয়।

অধিনায়ক তামিম রিজানের প্রশংসা করে বলেন, ‘আমার কাছে মনে হয় বিপদের সময় যখন আমরা স্ট্রাগল করছিলাম, তখন রাতুল দুটি ম্যাচ জিতিয়েছে। এটা অনেক বড় কিছু। শেষ ম্যাচে রিজান যে পারফর্ম করেছে, সেটা অসাধারণ। যখন টিম স্ট্রাগল করে, তখন কেউ এসে ভালো পারফরম্যান্স করে দলকে জেতালে, সেটা দারুণ একটা ব্যাপার।’

আফ্রিকা সফরের সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তামিম আরও বলেন, ‘গত কয়েক দিনে আমাদের পারফরম্যান্সে উন্নতি হয়েছে। মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করছে। আব্দুল্লাহ, রিজানরা দারুণ পারফর্ম করছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল কম্বিনেশনে একটা ভালো পারফরম্যান্স হয়েছে।’

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির কথাও তুলে ধরেন যুবা টাইগারদের অধিনায়ক, ‘সবকিছুই আল্লাহর হাতে। তবে আমরা সেভাবেই চেষ্টা করছি, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। মেন্টালি, ফিজিক্যালি-সব দিক থেকেই আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি।’

প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না