• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যৌথবাহিনীর অভিযানে বিএনপির সভাপতি আটক

টাঙ্গাইল প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ও ভিক্টোরিয়া ক্লাব থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীও রয়েছেন। অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস জব্দ করা হয়। পরে রাতেই আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ও ভিক্টোরিয়া ক্লাবে জুয়ার আসর চলে আসছিল। যেখানে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলত।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই ৩৪ জনকে আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার পর আটকদের আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত