• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা

স্পোর্টস ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যাল রয়েছে। সেই ফেস্টিভ্যালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল তিনটি ম্যাচ খেলবে। ১৪-১৬ আগস্ট এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ দুপুরে ১৬ ফুটবলার ও দুই কোচ জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন।

হাসান আল মাসুদ জাপানগামী দলের কোচের দায়িত্বে রয়েছেন। তিনি এই সফর সম্পর্কে বলেন, ‘এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সফর হবে। জাপানে খেলার মাধ্যমে আমাদের ফুটবলারদের বিশেষ অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা আনবে।’ 

জাইকার মাধ্যমে বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণ করান জাপীন কোচ কাই তাগুচি। তিনিই বিকেএসপি এই টুর্নামেন্টের সন্ধান দিয়েছেন। জাপানে ফুটবল দল পাঠানো বেশ ব্যয়বহুল। এরপরও বিকেএসপি সেই সিদ্ধান্ত নিয়েছে, ‘আমাদের ফুটবলারদের মান উন্নয়ন প্রয়োজন। উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা খেলতে পারলে সেটা অনেকটাই সহায়ক হবে। 

এজন্য জাপানে পাঠানো হয়েছে। জাপানে পাঠানো ব্যয়বহুল সেটা আমরা বিকেএসপি থেকেই সম্পূর্ণ অর্থায়নে করেছি। এই প্রতিযোগিতায় ভালো করলে আবার সামনেও পাঠানো হবে’-বলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষে ম্যানচেস্টার সিটি, জমে উঠেছে লিগের লড়াই
শীর্ষে ম্যানচেস্টার সিটি, জমে উঠেছে লিগের লড়াই
গুরুত্বপূর্ণ জয় বার্সার, দুশ্চিন্তা ইয়ামালের চোট
গুরুত্বপূর্ণ জয় বার্সার, দুশ্চিন্তা ইয়ামালের চোট
র‌্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার
র‌্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার