• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়

স্পোর্টস ডেস্ক    ১১ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়ের নজির। ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এমন নজির গড়েছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। তারা আর্জেন্টিনাকে মাত্র ২৩ রানে অলআউট করে এই নজির গড়ে। রান তাড়ায় মাত্র ৫ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা।

রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। কিন্তু তাদের পুরো ইনিংস গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ২৩ রানে। দলের হয়ে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। সাতজন ব্যাটসম্যান ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে! কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেছেন জগমানদীপ পাল—৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে নিয়েছেন ৬ উইকেট।

ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।

কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়ার রেকর্ড!

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
অঘটনের বিশ্বকাপে আরও একটি ড্র, আত্মঘাতী গোলে বেলজিয়ামের স্বস্তি
অঘটনের বিশ্বকাপে আরও একটি ড্র, আত্মঘাতী গোলে বেলজিয়ামের স্বস্তি