• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মেসিকে ছাড়া মায়ামির বড় হার

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ১১:১৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেসি ইনজুরিতে পড়েছিলেন গত ৩ আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে। চেজ স্টেডিয়ামে ড্রিবলিং করে বল নিয়ে বক্সে ঢুকতে গেলে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার। পড়ে গিয়ে যন্ত্রণাকাতর মেসির চেহারায় হতাশার ছাপ ছিল স্পষ্ট। মায়ামির এই অধিনায়ক একটু পরে উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করেন। কিন্তু অস্বস্তির কারণে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন।

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, লিওনেল মেসি খেলবেন না। অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের জন্য দলের সফরসঙ্গীও হননি এই আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়া আগের ম্যাচ জিতলেও এবার আর পারেনি মায়ামি। অরল্যান্ডোর কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা।

এই ম্যাচে অরল্যান্ডোর হয়ে জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল, একটি করে মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ। ইন্টার মায়ামির গোলটি ইয়ানিক ব্রাইটের। এই জয়ে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামিকে পেছনে ফেলে অরল্যান্ডো। ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। ২৩ ম্যাচ খেলা মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

বাকি সময় সেরা তারকাকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। ইনজুরির কারণে পুমাসের বিপক্ষে ম্যাচও মিস করেন মেসি। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ফ্লোরিডার দলটি। কিন্তু এবার পারেনি। ইন্টার এন্ড কো স্টেডিয়ামে ২ মিনিটেই লিড নেয় অরল্যান্ডো। সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি মায়ামির তিন মিনিট পরই ব্রাইটের গোলে ব্যবধান ১-১ হয়। 

দ্বিতীয়ার্ধ পর্যন্তই এটাই ছিল ম্যাচের গোললাইন। কিন্তু দ্বিতীয়ার্ধে হার জোটে মায়ামির। বিরতি থেকে ফিরে মায়ামি প্রথম গোলটি হজম করে ৫০ মিনিটে, মুরিয়েলের পূর্ণ হয় জোড়া গোল। এরপর ওজেদার ৫৮ মিনিটে ও প্যাসালিচের ৮৮ মিনিটের গোলে স্বস্তির জয় পায় অরল্যান্ডো।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না