• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে এ ধরনের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যাদের মধ্যে ৯৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৩৮ জন নিহত এবং আরও ৪৯১ জন আহত হয়েছেন।

ইসরায়েল সম্প্রতি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে শহরটি খালি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নতুন পরিকল্পনায় গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণসহ পাঁচটি মূলনীতি তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে গাজা সিটির আনুমানিক ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে দেশটির ভেতরে এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে। গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যসহ কিছু সামরিক কর্মকর্তাও এই পরিকল্পনার বিরোধিতা করছেন।

তবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বলেছেন, এতে তাদের সংকল্প দুর্বল হবে না।

যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত নরম অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, “গাজা সম্পূর্ণ দখল করা হবে কি না, তা প্রায় পুরোপুরি ইসরায়েলের সিদ্ধান্ত।”

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, এই পরিকল্পনা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়াবে। খাদ্য নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করেছেন, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণহানির ঘটনাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ২১ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, মে মাসের শেষ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) চালু হওয়ার পর থেকে খাদ্য সংগ্রহের পথে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন জিএইচএফ কেন্দ্রের কাছে ও ৫১৪ জন খাদ্যবাহী বহরের পথে নিহত হন।

জাতিসংঘ বলছে, বেশিরভাগ প্রাণহানি ইসরায়েলি সেনাদের গুলিতে ঘটেছে। যদিও জিএইচএফ এ দাবি অস্বীকার করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ডোনাল্ড ট্রাম্প : ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে