• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

অপারেশন সিঁদুরে ৫ পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত: দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০৪:২১ পি.এম.
প্রতীকী ছবি

অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানবাহিনী ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় আকারের বিমান রয়েছে। এই তথ্য জানিয়েছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং।

তিনি বলেন, আকাশে চলমান সংঘর্ষের সময় ছয়টি বিমান ধ্বংস করার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটিতে চালানো হামলায় আরও বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে।

বেঙ্গালুরুর ১৬তম বার্ষিক ‘এয়ার চিফ মার্শাল এলএম কাটরে লেকচারে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, ‍‘আমরা পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় আকারের বিমান ধ্বংস করেছি।’

তিনি রাশিয়া থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘পাকিস্তান এই ব্যবস্থার ভিতরে প্রবেশ করতে পারেনি।’

এয়ার চিফ মার্শাল আরও বলেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষভাবে কাজ করেছে। সদ্য কেনা এস-৪০০-এর ব্যাপ্তি পাকিস্তানি বিমানগুলোকে আমাদের আকাশে ঢুকতে দেয়নি। পাকিস্তানের কাছে যেসব দূরপাল্লার গ্লাইড বোমা রয়েছে, সেগুলো ব্যবহারের সুযোগ তারা পায়নি।’

তিনি আরও জানান, ভারতের বিমানবাহিনী জ্যাকবাবাদ ও ভোলারি বিমানঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল।

বিমানবাহিনী প্রধান বলেন, ‘ভারতের আঘাতে পাকিস্তান বুঝতে পারে সংঘাত চলতে থাকলে তাদের ক্ষতি আরও বাড়বে। এরপরই তারা যুদ্ধবিরতির আহ্বান জানায়। এই সংঘাতের ইতি ঘটে ১০ মে।’

তিনি রাজনৈতিক নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল পরিকল্পনা ও অভিযান চালাতে। সফলতার মূল কারণ ছিল রাজনৈতিক সদিচ্ছা। আমাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনো প্রকার নিষেধাজ্ঞা ছিল না। আমরা নিজেরাই নির্ধারণ করেছিলাম কতটা উত্তেজনা বাড়াবো। আমরা পরিপক্কতা বজায় রেখে হামলা চালিয়েছি।’

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ডোনাল্ড ট্রাম্প : ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে