• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নির্বাচন আমাদের কাছে ব্যালটের যুদ্ধ: ড. শফিকুল

  বাউফল (পটুয়াখালি)  প্রতিনিধি
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৫:৫০ পি.এম.
শেয়ার করুন 0
সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ-ছবি-ভিওডি বাংলা
সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ-ছবি-ভিওডি বাংলা

নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি ‘ব্যালটের যুদ্ধ’-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘আমরা যেমন সালাত আদায় করি, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজও আমাদের দায়িত্বের অংশ। আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং বোনদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে-এই স্লোগানকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। প্রথমবার কারো কাছে পৌঁছালে, স্বাভাবিকভাবেই তার মনে একটা দুর্বলতা তৈরি হয়, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও জামায়াত নেতা মো. হাসনাইন ও মোহাম্মদ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও