• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

‘এখনও অনেক কিছু বাকি’ - হ্যাটট্রিকের পর রোনালদোর বার্তা

স্পোর্টস ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ০৪:৩১ পি.এম.
ক্রিস্টিয়ানো রোনালদো: সংগৃহীত ছবি

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করে আল-নাসরকে ৪-০ ব্যবধানে জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত ফর্মে থাকা এই পর্তুগিজ সুপারস্টার ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে বলেন, ‘এখনও অনেক কিছু বাকি।’

৪২ বছর বয়সী রোনালদো ইতোমধ্যে সৌদি প্রো লিগে টানা দুই মৌসুমের গোল্ডেন বুট জিতেছেন। নতুন মৌসুম শুরুর আগেই তার লক্ষ্য স্পষ্ট-টানা তৃতীয়বারের মতো শীর্ষ গোলদাতা হওয়া এবং আল-নাসরকে শিরোপা এনে দেওয়া।

ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯৯টি প্রতিযোগিতামূলক গোল করেছেন রোনালদো। অর্থাৎ, আর মাত্র একটি গোল করলেই আল-নাসরের হয়েও ‘সেঞ্চুরি ক্লাব’-এ নাম লেখাবেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়েও শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা।

নতুন মৌসুমে কেবল নিজের পারফরম্যান্স নয়, দলগত শক্তির দিকেও গুরুত্ব দিচ্ছেন রোনালদো। শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়নে তিনি আশা করছেন, ক্লাব আরও অভিজ্ঞ ও মানসম্পন্ন খেলোয়াড় দলে ভেড়াবে। কিছুদিন আগেই রেকর্ড পারিশ্রমিকে আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

১ হাজার গোলের মাইলফলক ছুঁতে চাওয়া রোনালদো জানিয়ে দিলেন, মাঠে তার লড়াই এখনও শেষ হয়নি। তার ভাষায়, ‘লক্ষ্য অনেক বড়, তাই থামার সুযোগ নেই।’

এই ম্যাচে রোনালদোর সঙ্গে মাঠে ছিলেন নতুন যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স। চেলসি থেকে সৌদি আরবে পাড়ি জমানো এই তরুণকে ‘বেনফিকা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে’- এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন রোনালদো।

তিনি বলেন, ‘চুরি করা ভালো কিছু নয়। কেউ বেনফিকা থেকে কিছু চুরি করেনি। জোয়াও খুব মেধাবী খেলোয়াড়, সে আমাদের অনেক সাহায্য করবে। তাকে রাজি করাতে আমি ফোন করিনি, কারণ এটা আমার কাজ নয়।’

ফেলিক্সের সঙ্গে আক্রমণভাগে নতুন জুটি গড়ে এবার লিগ ছাড়াও অন্যান্য প্রতিযোগিতাতেও শিরোপার জন্য লড়াই করার প্রত্যাশা ব্যক্ত করেছেন রোনালদো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ নম্বর জার্সি হারাচ্ছেন নেইমার!
১০ নম্বর জার্সি হারাচ্ছেন নেইমার!
তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮
বিসিবি নির্বাচন তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮