• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

স্যার’ না বলায় সাংবাদিকের ফোন কেটে দিলেন এসিল্যান্ড

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৯:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ভিওডি বাংলা
ভিওডি বাংলা

গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ  জাহাঙ্গীর আলম বাবুকে স্যার বলে সম্বোধন না করায় ক্ষুব্ধ হয়ে এক সাংবাদিকের ফোন কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সময় সংবাদের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম কল দিলে তিনি ফোন কেটে দেন।

বিপ্লব ইসলাম নিজ জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের সঙ্গে কথা বলার জন্য ফোন করেন। তখন এসিল্যান্ড ভাই সম্বোধনে অসন্তুষ্ট হয়ে বলেন, এসিল্যান্ডকে ভাই বলার কোনো নিয়ম নেই’ এই কথা বলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি আর কল ধরেননি।

পরে বিপ্লব ইসলাম আবার ফোন করলে এসিল্যান্ড বলেন, কীভাবে সম্বোধন করতে হবে তা জেনে তারপর ফোন দেন। এ ঘটনার ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

স্থানীয়রা জানান, এসিল্যান্ড জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের রথের বাজার থেকে এসেছেন আলমউদ্দিন প্রধান। তিনি বলেন, এসিল্যান্ডের অনুমতি ছাড়া তার রুমে ঢোকা যায় না। সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না তিনি। তার মন মতো না হলে দিনের পর দিন ঘুরিয়ে রাখা হয়।

বাদশা মিয়া নামের একজন ভুক্তভোগী বলেন, ‘প্রথম দিন খারিজ শুনানিতে স্যার না বলায় তিনি আমাকে রুম থেকে বের করে দেন। পরে ভুল স্বীকার করলে কয়েক দিন পর নতুন তারিখে কাজ করেন।

গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আইনে কোথাও “স্যার” বলার বাধ্যবাধকতা নেই। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও চাকরির আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এসিল্যান্ডের আচরণ সম্পর্কে জানতে চাইলে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও