• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

চারিদিকে পানি থই থই, কয়েকশো পরিবার পানি বন্দী

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে শহর ও আশপাশের কয়েকশো  পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপের ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, সদকী ইউনিয়নের  বাটিকামারা, চাউল কুঠা, পৌরসভার ১ নং ওয়ার্ড, পৌর ৬ নং ওয়ার্ডের কিছু অংশ, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পানি বন্দী মানুষগুলো।

চাউল কুঠা গ্ৰামের আনিস বলেন,  কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সপ্তাহ ধরে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে  জেলাজুড়ে। গত দুদিনে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ঘর বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা  তৈরি হয়েছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে শত শত পরিবার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

দুর্গাপুর বাসিন্দা সোহেল বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ মিকাইল ইসলাম বলেন , জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে লোক পাঠিয়েছিলাম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও