{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশবাসী: ব্যারিস্টার মানিক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ১২:১১ পি.এম.
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক-ছবি সংগৃহীত
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক-ছবি সংগৃহীত

বাংলাদেশের মানুষ অতিশিগগিরই একটি জবাবদিহিমূলক ও জনগণের কল্যাণে নিবেদিত নির্বাচিত সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল পর্যায়ে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি বলেন, “নির্বাচিত সরকারের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের মানুষ এমন একটি সরকার দেখতে চায় যারা বেকারত্ব দূর করবে, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবে।”

ব্যারিস্টার মানিক আরও বলেন, “আমরা আশা করি, বর্তমান সরকার দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।”

লিফলেট বিতরণ ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা- এস কে পাল সমীর/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভাঙ্গা থেকে গ্রেপ্তার প্রতারক আতিয়ার দর্জি
ছবি: সংগৃহীত
রথযাত্রা থেকে ফিরে দেখেন সব তছনছ, পড়ে আছে একজনের লাশ
ছবি: সংগৃহীত
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু