• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এখনও আতঙ্ক কাটেনি রংপুরের সংখ্যালঘুদের


প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
হামলার শিকার এক পরিবার। ছবি : সংগৃহীত
হামলার শিকার এক পরিবার। ছবি : সংগৃহীত

 

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আতঙ্ক কাটেনি ভুক্তভোগীদের। সেনা ও পুলিশের উপস্থিতি থাকলেও ঘরে ফিরতে সাহস করছেন না অধিকাংশ নারী ও শিশু।

গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়ায় বসবাসরত ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগ ওঠে। এরপর থেকেই ওই এলাকার সংখ্যালঘুদের ওপর সহিংসতা শুরু হয়।

ওই কিশোরকে তার পরিবার থেকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করে তাকে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়। এরপরও উত্তেজিত জনতা রোববার রাতে ও সোমবার বিকেলে একাধিক দফায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

স্থানীয় বাসিন্দা অশ্বিনী চন্দ্র মোহান্ত জানান, মাইকিং করে হামলার ঘোষণা দেওয়া হয় এবং সেই অনুযায়ী লোকজন আসে। ‘আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই, ওরা ঘরবাড়ি লুট করে চলে যায়। আজও শুনছি বাইরে থেকে লোক আসবে, তাই আতঙ্কে আছি।’

কৃষক সুবোল চন্দ্র রায় জানান, তার ঘরের চাল-ডাল, গবাদি পশু, এমনকি সোনার অলঙ্কারও লুট করে নেওয়া হয়েছে। তার কথায়, ‘রান্না করে খাওয়ার মতো কিছু নেই। আমরা বাড়িতে ফিরলেও ভয় কাটেনি।’

আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারি কালী রঞ্জন রায় বলেন, ‘আমরা পরিবার নিয়ে পালিয়ে গেলে ওরা গরু-ছাগল পর্যন্ত নিয়ে যায়।’

স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র রায়ের অভিযোগ, ‘মসজিদের মাইক থেকে সরাসরি ঘোষণা দিয়ে হামলা হয়েছে, অথচ প্রশাসন তৎপর হতে পারেনি।’

ঘটনার সময় গঙ্গাচড়া থানার ওসি আল এমরান নিজেও আহত হন। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেও উত্তেজিত জনতাকে থামাতে পারিনি। সেনাবাহিনী আসার আগেই তারা ভাঙচুর চালায়।’

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘পুরো প্রশাসন মাঠে ছিল। কিন্তু হামলা ঠেকানো যায়নি। গ্রামটি নীলফামারীর সীমান্তঘেঁষা হওয়ায় হামলাকারীরা পাশের উপজেলা থেকে এসেছে। এখন সেনাবাহিনী-পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি স্বাভাবিক।’

এখনো পর্যন্ত হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ইউএনও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করবে বলে জানিয়েছে এবং প্রশাসন ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় কাজ করছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও