• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আবু সাঈদ হত্যা মামলায় ছয় আসামি ট্রাইব্যুনালে

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ১১:০৯ এ.এম.
শেয়ার করুন 0
আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আসামিদের আদালতে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাদের প্রিজনভ্যানে করে আদালতে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

সোমবার মামলার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি মামলার বিস্তৃত বিবরণ ও অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে শুনানি।

মামলার মোট ৩০ আসামির মধ্যে ২৪ জন এখনও পলাতক। এদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার। আদালতে হাজির না হওয়ায় পলাতক আসামিদের বিচারের জন্য রাষ্ট্রীয় খরচে চারজন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। ছয়জন গ্রেপ্তারকৃতের মধ্যে দুজন এখনও ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেননি।

এর আগে ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। ২৪ জন পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন আদালত।

আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত ২৪ জুন ট্রাইব্যুনালে জমা দেয় তদন্ত সংস্থা। সেখানে মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়। একই ঘটনায় গ্রেপ্তার অপর দুই আসামি রাসেল ও পারভেজকে এর আগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন বিচারক।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা