• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ছাত্রদলের সেক্রেটারির পদ পেলেন ছাত্রলীগ নেতা

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পি.এম.
শেয়ার করুন 0
কোলাজ। ছবি : সংগৃহীত
কোলাজ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং চট্টগ্রামের আরও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। সদ্যঘোষিত আইআইইউসি ছাত্রদল কমিটিতে একজন সাবেক ছাত্রলীগ কর্মীকে সাধারণ সম্পাদক করায় কমিটির চার নেতার পদত্যাগ, পরে দুজনের প্রত্যাহার এবং শেষে দুজনের বহিষ্কারের ঘটনায় বিস্তর আলোচনা চলছে।

রোববার (২৭ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিতে আইআইইউসি শাখায় বখতিয়ার আহমেদ সানিফকে সাধারণ সম্পাদক করা হয়। অভিযোগ উঠেছে, ৫ আগস্ট ২০২৩ সালের আগে পর্যন্ত তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। এখন সেই ছাত্রলীগ কর্মী সরাসরি ছাত্রদলের সাধারণ সম্পাদক!

কমিটি ঘোষণার পরপরই চারজন নেতা- মো. রিপন (সিনিয়র সহ-সভাপতি), সাইদুল ইসলাম ইফতি (সহ-সভাপতি), মো. রবিউল হাসান সোহান (সহ-সভাপতি) এবং ইয়াসিন আরাফাত আসিফ (যুগ্ম সাধারণ সম্পাদক) পদত্যাগ করেন। তবে পরে সাইদুল ও সোহান তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেন। বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল মো. রিপন ও ইয়াসিন আরাফাত আসিফকে বহিষ্কার করে।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়,
– একজন সাবেক ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন।
– সিনিয়র-জুনিয়র ধারা উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
– কেন্দ্রীয় ছাত্রদল টিম-৬ এর টিম প্রধান মো. কাজী জিয়া উদ্দিন বাসিতের পক্ষপাতমূলক ভূমিকা প্রশ্নবিদ্ধ।

মো. রিপন বলেন, সানিফ ক্যাম্পাসে ছাত্রলীগের প্রায় সব কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ছবি রয়েছে, যদিও তিনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। কমিটি ঘোষণার পর তার ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়, যার কারণে আমি পদত্যাগ করি।

বহিষ্কার প্রসঙ্গে রিপনের মন্তব্য, ‌কমিটির অনিয়ম নিয়ে প্রশ্ন তোলাতেই আমাকে পুরস্কৃত করা হলো বহিষ্কার দিয়ে! অন্যায় দেখলে প্রতিবাদ করা আমার দায়িত্ব।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও টিম-৬ এর প্রধান মো. কাজী জিয়া উদ্দিন বাসিতকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের শীর্ষ পদে বসানো, পদত্যাগ ও বহিষ্কারের এই ঘটনাপ্রবাহ আবারও প্রশ্ন তুলেছে ছাত্র রাজনীতির দলীয় শুদ্ধাচার, আদর্শ এবং অর্গানাইজেশনাল স্বচ্ছতা নিয়ে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও