• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

   ২৭ জুলাই ২০২৫, ০২:০০ পি.এম.
খাদিজা আক্তার কেয়া ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বলল? আপনারা সবাই জানেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

ফেসবুক পোস্টে কেয়া লেখেন, আমরা গণঅভ্যুত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ (শনিবার) থেকে এ প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

তিনি লেখেন, দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

খাদিজা আক্তার কেয়া বলেন, সম্প্রতি কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল। যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল। এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এ প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না। শনিবার ফেসবুকে সব স্পষ্ট করে জানিয়েছি। রোববার লিখিত পদত্যাগপত্র দিব।

তিনি বলেন, পোস্টে সব স্পষ্ট করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রামে থাকব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত