• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

   ২৫ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে।

মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার, টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

শুহাইলি মোহাম্মদ জেইন বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের
ছয় ট্রাকে তুরস্কের জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
ছয় ট্রাকে তুরস্কের জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা
হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা