• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

১৩টি দলের শীর্ষ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুলাই ২০২৫, ০৭:০৫ পি.এম.
বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক। সংগৃহীত ছবি

দেশের চলমান পরিস্থিতিতে আরও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ জুলাই) বিকেল তিনটার পর এ বৈঠক শুরু হয়।

এতে ১৩টি দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের ডা. মিজানুর রহমান বৈঠকে উপস্থিত রয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।

বৈঠকে বর্তমান রাজনৈতিক সংকট, উত্তরার সাম্প্রতিক অস্থিরতা এবং জাতীয় সংলাপের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অংশগ্রহণকারী নেতারা জনগণের অধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মাঠে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অটুট রয়েছে বলেও জানিয়েছে তারা।

ভিওডি বাংলা/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা