• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

‎ছাত্রদলের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ উদ্বোধন

বরিশাল প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৬:২৬ পি.এম.
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ উদ্বোধন

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

বধুবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়।

‎বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে। ছেলেদের দুটি আবাসিক হলে—বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।

‎উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, “শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।”

‎শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, “আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।”

‎শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার