• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ঝালকাঠিতে ওজার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রীর!


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ঝালকাঠিতে ওজার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রীর!

 ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহালকাঠী গ্রামে শিয়াল বা বেজি ধরার জন্য বিদ্যুৎ ফাঁদে পড়ে মুনিবা (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুনিবা পশ্চিম গোহালকাঠী গ্রামের জসিম মীরের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আব্দুল খালেক জোমাদ্দার নামের এক ব্যক্তি নিজেকে ওঝা পরিচয় দিয়ে দুই মাস ধরে মালেক জোমাদ্দারের পরিত্যক্ত ঘরের পেছনের বাগানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়াল ধরার ফাঁদ তৈরি করে রাখেন। তিনি নিজের ঘর থেকে প্রায় ১০০ গজ দূর পর্যন্ত বিদ্যুৎ তার টেনে বাগানে ওই ফাঁদ তৈরি করেন।

এর আগেও ওই বিদ্যুৎ ফাঁদে এক বৃদ্ধা ও এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তবে অভিযোগ সত্ত্বেও ওঝা খালেক ওই সংযোগ বন্ধ করেননি কিংবা সতর্কতামূলক ব্যবস্থা নেননি।

শুক্রবার সকালে মুনিবা গাব কুড়াতে গিয়ে বাগানে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি গোপন রাখা হয়, তবে ১৯ জুলাই শনিবার রাতে নিহতের পরিবার নলছিটি থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবৈধ বিদ্যুতের ফাঁদ দেওয়ার ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই আব্দুল খালেক ও তার পরিবার আত্মগোপনে চলে গেছেন। তারা পুলিশ ও সাংবাদিকদের এড়িয়ে চলছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও