• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

   ১৯ জুলাই ২০২৫, ০৮:৫০ পি.এম.
নিহত সোহাগ (বায়ে), নৃশংস হত্যার দৃশ্য (ডানে)। ছবি : সংগৃহীত

আদালাত প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক আসামি সজীব বেপারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত সজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিনে রিমান্ড শেষে সজীবের ভাই রাজিব বেপারীকেও কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনেই পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির হন। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান আদালতে তাদের হাজির করেন।

এ নিয়ে মামলায় চারজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে ১৭ জুলাই মোহাম্মদ এহসানুল ইসলাম, মো. মনিরুল ইসলাম ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আদালতে জবানবন্দি দেন।

এছাড়া তারেক রহমান রবিন নামের এক আসামি একই ঘটনার অস্ত্র মামলায় আগেই জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন মো. নান্নু কাজী, মো. রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু এবং মাহমুদুল হাসান মাহিন—যারা রিমান্ডে আছেন।

উল্লেখ্য, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে দিবালোকে নির্মমভাবে খুন হন লাল চাঁদ ওরফে সোহাগ। তাকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাটকেল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফালাফি করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ, এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে।

পরদিন ১০ জুলাই নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরেই রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ