• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের মানুষ এখন ভোট দিতে চায়: দুলু

   ১৯ জুলাই ২০২৫, ০৪:২১ পি.এম.
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাড়ে ১৫ বছর দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ৫ আগস্ট অবৈধ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ যেমন দ্রুত একটি নির্বাচনের প্রত্যাশা করেছে, তেমনি বিএনপিও দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে।

শনিবার (১৯ জুলাই) নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, –বিএনপির নির্বাচন চাওয়ার কারণে কেউ কেউ বাজে কথা বলেছে। কিন্তু এ দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি মেনে নেবে না।

দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ– মন্তব্য করে দুলু বলেন, একটি মহল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান নিজেই বলেছেন, নির্বাচনে বিএনপি যত বেশি আসনই পাক না কেন, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করা হবে। তারপরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, –গত সাড়ে ১৫ বছর দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষণ করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। এখন দেশের মানুষ ভোট দিতে চায়। তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস