• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ তৃণমূলের দুঃশাসনে ভুগছে : মোদি

   ১৮ জুলাই ২০২৫, ০৭:০০ পি.এম.
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের কারণে রাজ্যটি ভুগছে । বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভারতের এই প্রধানমন্ত্রী তার সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দুটি বার্তা পোস্ট করে জানিয়ে দেন, সভায় তিনি কী বিষয়ে কথা বলবেন।

শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন এবং এর আগে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে পারেন তিনি।

এক পোস্টে মোদি লেখেন, “তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে। আগামীকাল দুর্গাপুরে বিজেপির এক জনসভায় অংশ নেব। সবাই যোগ দিন।”

মোদি লেখেন, “১৮ জুলাই পশ্চিমবঙ্গের মানুষের মাঝে উপস্থিত হতে মুখিয়ে আছি। দুর্গাপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করব ও ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তেল ও গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক খাতের প্রকল্পগুলোর কাজ এতে অন্তর্ভুক্ত।”

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, দল ছাড়ছেন রিপাবলিকান নেতাকর্মীরা
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, দল ছাড়ছেন রিপাবলিকান নেতাকর্মীরা