• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মেসিকে বিশ্বকাপে দেখছেন রোনালদো


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা –অনেকদিন ধরেই এটা বড় প্রশ্ন। মেসি নিজেও বারবার এই প্রশ্নের জবাব দিয়েছেন, তবে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। কোচ লিওনেল স্কালোনিও বিষয়টা পুরোপুরি মেসির ওপর ছেড়ে দিয়েছেন। তবে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, আগামী বিশ্বকাপে মেসি খেলবেন।

কাতার বিশ্বকাপের পরই অনেকে মেসির ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু মেসি এখনো বল পায়ে দুর্দান্ত। গত বছর জিতেছেন আরেকটি কোপা আমেরিকা। এক সংবাদমাধ্যমে রোনালদো বলেছেন, ‘আমরা যারা মেসির খেলা দেখতে ভালোবাসি তাদের জন্য মেসিকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। সে দারুণ ছন্দে আছে। আশা করি এই ফর্ম নিয়েই সে বিশ্বকাপে খেলতে নামবে।’

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন মেসি। ক্লাব বিশ্বকাপেও ভালো ছন্দে ছিলেন। তার পারফর্মেন্সে মুগ্ধ রোনালদো আরও বলেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে তার মধ্যে এখনও সেই ব্যাপারটা আছে। যতবারই তার পায়ে বল যা, ততবারই রোমাঞ্চকর মুহূর্তের তৈরি হয়। সে খেলাটা ভালো বুঝে এবং সতীর্থদের বলে দেয় কীভাবে খেলতে হবে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না