• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

   ১৭ জুলাই ২০২৫, ১০:৫৭ এ.এম.
তারেক রহমান। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির একটি বৃহৎ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবী হিসেবে সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। এর আগে ২০২৫ সালের ১ জুন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায়।

২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার সব আসামিকে খালাস দিয়ে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের রায়ে বলা হয়, মামলার সাক্ষ্য ও আলামত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

এর আগে ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলায় লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই রায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে (বর্তমানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ) তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

রাষ্ট্রপক্ষ আশা করছে, এই আপিলের মধ্য দিয়ে তারা বিচারিক আদালতের রায় পুনর্বহাল করতে সক্ষম হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা
সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা
ঢাবি ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষক সুদীপ কারাগারে
ঢাবি ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষক সুদীপ কারাগারে
কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী
কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী