• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ

প্রথমবার পদক জিতল বাংলাদেশ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
পদকজয়ের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন
পদকজয়ের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অভিষেকেই নজরকাড়া সাফল্য পেল বাংলাদেশ নারী হকি দল। চীনের দাজহুতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।

বাংলাদেশের মেয়েদের মতো ছেলেদেরও পদক জয়ের সুযোগ ছিল। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে চতুর্থ হয় ছেলেরা। এর আগে সেমিফাইনালে তারা ৬–৪ গোলে হারে জাপানের কাছে।

নারীদের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত নয়। প্রথম ম্যাচেই জাপানের কাছে ১১-০ ব্যবধানে হারে তারা। তবে এরপর উজবেকিস্তান ও হংকংকে একই ব্যবধানে (৩-০) হারিয়ে সেমিফাইনালে ওঠে টাইগ্রেসরা। শেষ চারে চীনের কাছে ৯-০ গোলে হারের পর কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ, ফলে ব্রোঞ্জের লড়াইয়ে আবার সেই কাজাখস্তানের মুখোমুখি হয় তারা।

আজকের ম্যাচে ৯ মিনিটে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১২ মিনিটে সমতায় ফেরান আইরিন আক্তার। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৫ মিনিটে অধিনায়ক শারিকা রিমনের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। পরে কণা আক্তার ও রিয়াশা রিশির গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-১। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি কাজাখস্তান।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল মোট ১৪ গোল করেছে এবং ২৪টি গোল হজম করেছে। সর্বোচ্চ ৫ গোল করে টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষ স্কোরার হয়েছেন আইরিন আক্তার, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।

এশিয়া কাপের নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে জাপান ও চীন। আর পুরুষ বিভাগে শিরোপার লড়াই হবে জাপান ও পাকিস্তানের মধ্যে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না