• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক

গাইবান্ধা প্রতিনিধি    ১০ জুলাই ২০২৫, ১১:৫৪ এ.এম.
১০ জুয়াড়ি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (বুলবুল ইসলাম) জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। এলাকায় অপরাধ দমনে আমরা সবসময় তৎপর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত